আপনি পড়ছেন

সরকারি চাকরিজীবীদের নতুন জাতীয় বেতন কাঠামো বা পে-স্কেল অনুমোদনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতি সপ্তাহেই চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন চলতি সপ্তাহেই
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো

সোমবার মন্ত্রিসভা বৈঠকে নতুন পে-স্কেলের প্রস্তাব উপস্থাপন করার প্রস্তুতি চলছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ওই বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নতুন পে-স্কেলের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদিত হওয়ার পরপরই প্রজ্ঞাপন জারির দাপ্তরিক প্রক্রিয়া শুরু হবে।

এর আগে নতুন বেতন কাঠামোর রূপরেখা চূড়ান্ত করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে সরকারের কাছে বিস্তারিত সুপারিশ জমা দিয়েছে। সচিব কমিটির প্রস্তাবে ১ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। কাঠামোটি দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব রয়েছে, যেখানে প্রথম বছরে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে।

বেতন কাঠামো চূড়ান্তকরণের বিষয়ে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, পে-স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা হতে পারে। এর আগে গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নবম বেতন কমিশনের কার্যক্রম শেষ করে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের কথা রয়েছে। এছাড়া ২য় গ্রেডে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার, ৩য় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০, ৪র্থ গ্রেডে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০, ৫ম গ্রেডে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ এবং ৬ষ্ঠ গ্রেডে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা মূল বেতনের সুপারিশ করা হয়েছে।

কাঠামোর অন্যান্য স্তরে ৭ম গ্রেডে ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০, ৮ম গ্রেডে ৪৭ হাজার ২০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৭০০, ৯ম গ্রেডে ৪৫ হাজার ১০০ থেকে ১ লাখ ৮ হাজার ৮০০ এবং ১০ম গ্রেডে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা প্রস্তাব রয়েছে। পাশাপাশি ১১তম থেকে ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

সরকারের কার্যক্রম সংক্রান্ত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.